২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-ই মিলাদুন্নবীর ছুটিও ২৫ ডিসেম্বর

আগামী ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার সাপ্তাহিক ছুটির এই দিনে বড় দিনের ছুটিও পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 01:31 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

২০১৫ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৪ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি নির্ধারিত ছিল।

তবে গত ১২ ডিসেম্বর দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবী পালনের তারিখ নির্ধারণ করে।

সরকারের নির্বাহী আদেশে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে জনস্বর্থ বিবেচনা করে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করতে বলেছে সরকার।

ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি পিছিয়ে যাওয়ায় চলতি বছরের ২৩ দিনের সরকারি ছুটির ১৩ দিনই শুক্র-শনিবারে পড়ল।

Image
মিলাদুন্নবীর শোভাযাত্রা (ফাইল ছবি)

মিলাদুন্নবীর শোভাযাত্রা (ফাইল ছবি)

মহানবী হজরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই তারিখে মারা যান তিনি।

মহানবীর জন্ম ও মৃত্যুর দিনটি বিশ্বের মুসলমানরা ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করেন।

ঈদ-ই মিলাদুন্নবীতে মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।