২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলেনবাড়িতে গাড়ির ইঞ্জিনে আগুন

ঢাকার এলেনবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামান্য দূরে একটি পিক-আপের ইঞ্জিনে আগুন লেগেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 10:12 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীম আহমেদ জানান, রাত ১০টার দিকেও ওই গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি গাড়ির সংঘর্ষে পিক-আপের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।