তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
রোববার সকালে রেললাইনের পাশ থেকে খণ্ডিত লাশটি উদ্ধার হয় বলে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শনিবার রাতের কোনো সময় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।”
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
