সিলেকশন গ্রেড পেলেন ৬৭৩ শিক্ষক
শিক্ষা ক্যাডারের ৬৭৩ জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দিয়েছে সরকার।
এর মধ্যে ৫৩৭ জন প্রভাষককে নবম থেকে সপ্তম গ্রেড এবং ১৩৬ জন সহকারী অধ্যাপককে ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড দিয়ে আদেশ জারি বৃহস্পতিবার এই আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অষ্টম বেতন কাঠামো অনুযায়ী প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তারা চাকরির চার, ১০ ও ১৫ বছর পার করে সিলেকশন গ্রেড অর্থাৎ আগের গ্রেডের পরবর্তী ধাপে বেতন পেয়ে আসছেন।
গত সেপ্টেম্বরে সরকারি কর্মচারীদের জন্য মন্ত্রিসভায় অনুমোদিত নবম বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না রেখে মূল বেতনের শতকরা হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হলেও এখনও তার গেজেট প্রকাশিত হয়নি।
