বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতিতে নতুন নেতৃত্ব
নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব ঠিক করেছে বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি।
সদস্যদের ভোটে এই ক্যাডারের কর্মকর্তা প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলাম সভাপতি ও ১৫তম ব্যাচের কর্মকর্তা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ঢাকায় জাতীয় বেতার ভবনে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়। ২১ সদস্যের নতুন কার্যনির্বাহী পর্ষদ আগামী দুই বছরের জন্য সমিতির পরিচালনার দায়িত্ব পালন করবে।
এতে বলা হয়, সাংগঠনিক সম্পাদক পদে ২৪তম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. আল আমিন খান এবং কোষাধ্যক্ষ পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কমকর্তা মো. শরীফ মাহমুদ অপু নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আব্দুল হক, বাংলাদেশ বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক শফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ বেতারের সহকারী বার্তা নিয়ন্ত্রক এমএম ইমরুল কায়েস, সহ-সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন বাংলাদেশ বেতারের সহকারী বার্তা নিয়ন্ত্রক মো. মাহমুদুন্নবী।
দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. রাফিউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. মামুনুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক হাসান মো. হাফিজুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. সোহেল রানা, তথ্য-প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ বেতারের সহকারী বার্তা নিয়ন্ত্রক হীরক খান, সমাজকল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. শাওন চৌধুরী ও সহদপ্তর সম্পাদক পদে বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক জোতির্ময় গোলদার নির্বাচিত হন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. নূর এলাহি মিনা।
এছাড়া দেওয়ান মো. আহসান হাবিব, মোস্তাক আহম্মদ, শ্যামল কুমার দাস, মো. মনির হোসেন ও নাহিদ নাজ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
