২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মঈন খানের নৈশভোজে পঙ্কজ শরণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের দেওয়া এক নৈশভোজে অংশ নিলেন ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 12:10 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাতের আগের রাতে দলটির এই জ্যেষ্ঠ নেতার নৈশভোজে গেলেন তিনি।

Image
ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ (ফাইল ছবি)

ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ (ফাইল ছবি)

Image
আবদুল মঈন খান (ফাইল ছবি)

আবদুল মঈন খান (ফাইল ছবি)

বুধবার রাত ৯টায় গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পঙ্কজ শরণ ও তার স্ত্রীর সন্মানে আয়োজিত এই নৈশভোজে নানা ধরনের দেশি খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশে তিনবছরের মেয়াদ শেষে পঙ্কজ শরণ রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদার সঙ্গে বিদায়ী সাক্ষাতের কথা রয়েছে তার।