২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে মুদি দোকানে আগুনে দগ্ধ ৩

ঢাকার হাজারীবাগে একটি মুদি দোকানে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

এরা হলেন- ফরিদ মিয়া (৩২), সাইফুল ইসলাম (২৮) ও রুহুল আমিন (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, মঙ্গলবার দুপুরে হাজারীবাগের গজমল রোডের আলী ট্রেডার্স নামের ওই মুদি দোকানে ওয়েল্ডিংয়ের কাজের সময় আগুন লাগে।

ফরিদ ওই দোকানের মালিক, বাকি দুজন কর্মচারী বলে এএসআই সেন্টু জানান।

তিনি বলেন, “ফরিদের শরীদের ১৭ শতাংশ এবং সাইফুলের ২০ শতাংশ পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা গজমহল রোডে যাওয়ার আগে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।