শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা একটি উড়োজাহাজ থেকে ১৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
সোমবার রাত ৯টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১৯৬ ফ্লাইট ঢাকায় অবতরণ করার পর স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরে কর্মরত এপিবিএন এর সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানটির আসনের নিচ থেকে ১৮ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা বলে জানান তিনি।
