২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় রেললাইনে লাশ হলেন দুইজন

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে; খিলগাঁও আমতলীর কাছে একইভাবে মারা গেছেন এক যুবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 02:04 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

ঢাকা রেলওয়ে থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার সকালের দিকে খিলক্ষেতে এবং রোববার রাতে খিলগাঁওয়ের দুর্ঘটনাটি ঘটে।

তবে নিহত দুজনের পরিচয় জানাতে পারেননি এই পুলিশ সদস্য। 

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে খিলক্ষেত রেলক্রসিংয়ের কাছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া তুরাগ এক্সপ্রেসের ধাক্কায় অনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

এছাড়া খিলগাঁও আমতলীর কাছে রোববার রাতে ট্রেন দুর্ঘটনায় নিহত হন প্রায় ৩৫ বছর বয়সী আরেক জন।

“তার পরনে ছিল সাদা প্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট,” বলেন এসআই।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।