মাতুয়াইলে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশু-নারীর
রাজধানীর মাতুয়াইলে রাস্তা পার হতে গিয়ে কভার্ডভ্যানের চাপায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “রবিবার সন্ধ্যার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রুপালী বেগম (৩০) তার মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তাদের পাশেই অজ্ঞাত ওই নারীও ছিলেন।”
হঠাৎ দ্রুতবেগে একটি কভার্ডভ্যানের ধাক্কায় ওই নারী ও রুপালী বেগমের মেয়ে ছিটকে পড়লে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
