২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডারের লাইনে ত্রুটি, বাসে আগুন

রাজধানীতে শেরেবাংলা নগর এলাকায় গ্যাস সিলিন্ডারের সংযোগ লাইনের ত্রুটি থেকে আগুন লেগে একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

শুক্রবার দুপুর ১টার দিকে চন্দ্রিমা উদ্যানের কাছে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।”

এ ঘটনায় কেউ আহত হননি জানিয়ে পলাশ বলেন, “বাসের সিলিন্ডারের লাইনে ত্রুটি থেকে আগুন লাগে। তবে বিস্ফোরণ না হওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।”