২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ট্রেনে কাটা পড়ে ট্রাফিক কনস্টেবল নিহত

রাজধানীর বনানী লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 10:50 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

নিহতের নাম- ছানাক্কা কুমার বর্মণ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ওসি আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা থেকে জয়দেবপুরগামী এক ট্রেনে কাটা পড়ে ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।