২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিলের ‘ক্যারিয়ার সামিট’ ২১ নভেম্বর

যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রিধারীদের বাংলাদেশে চাকরির সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিলের ‘ক্যারিয়ার সামিট’ হবে ২১ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

ওইদিন ঢাকার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন।

সোমবার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রিধারী ও ‘যোগ্য’ প্রার্থীরা http://bit.ly/bccareersummit15 এই ওয়েবসাইটের মাধ্যমে ‘ক্যারিয়ার সামিটের’ জন্য বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। সামিটে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোয় জমা দেওয়ার জন্য তাদের সর্বশেষ প্রাতিষ্ঠানিক সনদপত্রগুলো নিয়ে আসতে হবে।

জমা দেওয়া নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের সামিটের দিন সাক্ষাৎকার নিতে পারবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, যুক্তরাজ্য থেকে স্নাতকধারীদের পেশাদারী ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিং (এসআইইএম) বিভাগ এই সামিটের আয়োজন করেছে।

সামিটে পেশাভিত্তিক কোর্স, জীবনবৃত্তান্ত লেখা, সাক্ষাৎকার দেওয়াসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি উন্মুক্ত অধিবেশনেরও ব্যবস্থা থাকবে।