২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার নোবেল প্রাইজ প্রাপ্য: আমু

নোবেল শান্তি পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্য বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:08 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

আন্তর্জাতিক দুটি পুরস্কার পাওয়ায় সংসদের পক্ষ থেকে রোববার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর একটি প্রস্তাবেরও ওপর আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

ইউনেস্কো পুরস্কার অর্জনের কথা তুলে ধরে আমু বলেন, “প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। এ পুরস্কার জাতিসংঘের হাতে থাকলে তিনি তা পেয়ে যেতেন।

“আন্তর্জাতিক সম্প্রদায় আশা করে, নোবেল শান্তি পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্য। নোবেল শান্তি পুরস্কার হয়ত তিনি পাবেন।”

জাতি সংঘের সাধারণ অধিবেশনে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার পাওয়ায় আলোচনা করে মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ।

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস এ আলোচনার প্রস্তাব উপস্থাপন করেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ধন্যবাদ প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।

আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রতিমন্ত্রী তারানা হালিম, আবদুল মান্নান, আবুল কালাম, খালিদ মাহমুদ চৌধুরী, তাজুল ইসলাম, ফখরুল ইসলাম, সেগুফতা ইয়াসমিন, আবদুল মতিন খসরু, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ধীরেন্দ্র নাথ শম্ভু, আলী আশরাফ, মনিরুল ইসলাম, সাবিনা আক্তার তুহিন, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, রুস্তম আলী ফরাজী প্রমুখ।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “শেখ হাসিনার অভিযাত্রা, বাংলাদেশের অভিযাত্রা কেউ রুখতে পারবে না।”