২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণ: সৎবাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা

রাজধানীর মুগদায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মায়ের দ্বিতীয় স্বামীকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

শনিবার বিকেলে মুগদার ‘মুড়িওলির গলি’ নামের একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে মুগদা থানার ওসি ওমর ফারুক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৎবাবা শিশু মেয়েটিকে ধর্ষণ করেছে জানতে পেরে স্থানীয়রা ওই লোককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।”

পরে তাকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

ওই শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।