২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর ওয়ারীতে বিস্ফোরণে দগ্ধ এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 12:32 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শনিবার ভোরে দগ্ধ আলমগীর হোসেন (৬২)  মারা যান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার স্ত্রী হোসনে আরা (৪৮) ও তাদের সন্তান সামলীলা আলম ত্রপী (১৯) চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।”

বৃহস্পতিবার রাতে ওয়ারীর রথখোলা মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ওই ফ্ল্যাটের বাসিন্দা তিনজন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং দগ্ধ ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বাসার গ্যাস লাইনে ছিদ্র থাকায় সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে এবং রাতে আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন জানান, বিস্ফোরণের ফলে দেয়ালের একটি খণ্ড পাশের টিনশেডের ওপর পড়লে সেই ঘরে থাকা চারজন সামান্য আহত হন।