২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে ক্যান্টিনে অগ্নিকাণ্ড

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে একটি ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত বা তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

শুক্রবার ভোররাতে সচিবালয়ের চার নম্বর ভবনের পশ্চিম পাশে একটি টিনশেড ঘরে ওই অস্থায়ী ক্যান্টিনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাত ৩টার দিকে আগুন লাগার পরপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।

এ সময় ক্যান্টিন থেকে প্রায় চার লাখ টাকার মালামাল সরিয়ে আনা হয় জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। এতে শুধু একটি ফ্রিজ নষ্ট হয়েছে।

সচিবালয় পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মারুফ হোসেন বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। আগুনে ওই ক্যান্টিন ছাড়া আর কোনো কিছুর ক্ষতি হয়নি।”