ঢাবিতে ছাত্র ফেডারেশনের নতুন কমিটি
সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি হয়েছে।
১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে উম্মে হাবিবা বেনজির সভাপতি ও তাহসিন মাহমুদ সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন বলে শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবার রাতে ডাকসু ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সহ-সভাপতি হিসাবে হাবিবা জান্নাত, সাংগঠনিক সম্পাদক পদে শোভানী জামাল, অর্থ সম্পাদক পদে আশরাফুল হক ইশতিয়াক এবং রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক পদে জাহিদুল হক সবুজ নির্বাচিত হন।
এছাড়া মুক্ত হাসান প্রচার, ওমর ফারুক শাকিল দপ্তর ও ফারহান তানভীর সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পান।
কার্যকরী সদস্য হয়েছেন- আরিফুর রহমান টিপু, সালমান ফরাজী, ইমরান হোসেন, জোবায়ের জুয়েল, ফাতেমাতুজ জোহরা বাবু ও সাদিক রেজা।
নতুন কমিটির দু’টি পদ খালি রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ঢাবি শাখার ১৩তম সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক।
মনোয়ার হোসেন মাসুদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।
