২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমাস সুপার শপকে ৯ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে আলমাস সুপার শপকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:40 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আলমাস সুপার শপে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া বাচ্চাদের খাবার, ফলের রসসহ বিভিন্ন অনুমোদনহীন পণ্য বিক্রির করায় তাদের এ সাজা দেওয়া হয়।