২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি সাংবাদিক সমিতির প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বৃহস্পতিবার প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

এ সময় সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানানো হয়।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি ছাত্রজীবনে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়াকে ‘ভালো উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেন। ক্যাম্পাস সাংবাদিক হিসেবে স্বাধীনভাবে কাজ করার মনোভাব পরবর্তী পেশাগত জীবনে অব্যাহত রাখার আহ্বান জানান।”

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেন বলেও জানান জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।