২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিমানবন্দর এলাকার ‘অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে’ এয়ারপোর্ট রেস্টুরেন্ট এবং কার্গো ও গাড়ি পার্ক এলাকার চারদিকে প্রায় ৬০ হাজার বর্গফুট এলাকায় গড়ে ওঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বিমানবন্দরের ডেপুটি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেন এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

দেশের অন্য সব বিমানবন্দরের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেও এ ধরনের অভিযান চালানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।