২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের কোটচাঁদপুর জামায়াতের আমির গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 11:51 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

মো. নুরুন্নবীকে (৫০) মঙ্গলবার রাত ১০টার দিকে শেরখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে কোটচাঁদপুর থানার এসআই মো. জালালউদ্দিন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুন্নবীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।”

চলতি বছরের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশে কাজে বাধা সৃষ্টি ও বেশ কয়েকটি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, বলেন এসআই জালাল।