২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে ৩৮৪০টি বিয়ার ক্যান জব্দ, পিকআপ চালক আটক

পুরান ঢাকায় একটি পিকআপ ভ্যান থেকে তিন হাজার ৮৪০টি বিয়ার ক্যান জব্দ করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 01:53 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সোমবার রাতে চানখারপুল প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত রাতে চানখারপুল প্রাইমারি স্কুলের সামনে একটি পিকআপে থামিয়ে তল্লাশি চালিয়ে তিন হাজার ৮৪০টি বিয়ার ক্যান পাওয়া যায়। গাড়ির চালক মো. সাইদকেও (৪৫) আটক করা হয়।

এ ঘটনায় বংশাল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি নুরে আলম জানান।