২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন 

দ্বিতীয় একদিনের খেলায় জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 10:52 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

আগামীতে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশা করেন রাষ্ট্রপতি।