পরীক্ষায় উত্তর বলে দেওয়ায় ৪ শিক্ষক দণ্ডিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেএসসি পরীক্ষার্থীদের উত্তর লেখায় সহযোগিতা করায় চার শিক্ষককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন- ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবু সাত্তার আজাদ, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন, ধরইল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এবং প্রতাপ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।
ইউএনও সাংবাদিকদের বলেন, ওই কেন্দ্রে পরীক্ষা চলাকালে ছাত্রদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন চার শিক্ষক। পরে তাদের আটক করে সাতদিন করে দণ্ড দেওয়া হয়।
