২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ খুন

নওগাঁয় এক নারীর ক্ষত-বিক্ষত ও এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

সোমবার সন্ধ্যায় পত্নীতলার সুন্দরপুরডাঙ্গা গ্রাম থেকে ভারতী রানী (৩২) এবং রানীনগর উপজেলার বড়গাছা হাট সংলগ্ন খাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

ভারতী গ্রামের বিরেন চন্দ্রের স্ত্রী। তবে ওই যুবকের (৩০) পরিচয় জানা যায়নি।

রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, সন্ধ্যার দিকে খালের পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, জিন্সের প্যান্ট ও জিন্সের শার্ট পরা ওই যুবকের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং চোখ-মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করা ছিল।

“ধারণা করা হচ্ছে ১/২ দিন আগে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা।”

পত্নীতলা থানার ওসি আজিমুদ্দীন জানান, সুন্দরপুরডাঙ্গা গ্রামে একটি আম বাগানে ভারতী রানীর ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়।

লাশের গলা, কান, মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করা হয়েছে।

পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।