চিংড়ির ওজন বাড়াতে জেলি, বাড্ডায় ব্যবসায়ীর জেল
রাজধানীর বাড্ডায় জাটকা বিক্রি ও চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি মেশানোর অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এতে বলা হয়, সকালে বাড্ডার বালুর মাঠের সততা মাছের আড়তে অভিযান চালিয়ে তিনশ’ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা রাখার অপরাধে পাইকারী বিক্রেতা কামরুল হাসান সেন্টু (৪৫) ও হাফিজ আহমেদকে (৩৩) এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া মেরুল বাড্ডার একটি মাছের আড়তে অভিযান চালিয়ে ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। এসব মাছে জেলি মিশিয়ে ওজন বৃদ্ধির অপরাধে বিক্রেতা জয়দুল হোসেনকে (৫২) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত ৩৮০ কেজি মাছই এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
