২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে নাশকতা মামলায় ৪ বিএনপিকর্মী গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় চার বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 02:05 PM

Updated : 26 Jul 2022, 12:07 PM

এরা হলেন উপজেলার বেনুখালি গ্রামের মো. লিটন (৩০), বকচর গ্রামের গিয়াসউদ্দিন (৩২), কাওনাকান্দি গ্রামের কাজী মাসুদ (৪০) ও মো. এরফান (২৫)।

রোববার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তার চারজনই নাশকতার মামলার আসামি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি সায়েদুর।