টঙ্গীতে বাসচাপায় বৃদ্ধা নিহত
গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় বাসচাপায় এক বৃদ্ধা পিঠা বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত মিরজান বিবি (৬০) নারায়ণগঞ্জের মো. মোন্তাজ উদ্দিনের স্ত্রী।
টঙ্গী থানার এসআই মো. শাহিন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৯টার দিকে মিরজান বিবি টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন।
“এ সময় ঢাকামুখী অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মিরজান বিবি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বসবাস এবং সেখানেই পিঠা বিক্রি করতেন।
