হবিগঞ্জে বিএনপি-জামায়াতের ১০ জন আটক
হবিগঞ্জ শহরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
নাশকতা প্রতিরোধে রোববার রাতভর অভিযানে একজন আইনজীবীসহ র্যাব, পুলিশ ও বিজিবি অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে।
অভিযান শেষে রাত ৩টায় হবিগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে জেলা জামায়াত কার্যালয় ও জামায়াত নেতা সাব্বির আহমেদের বাসা থেকে আট বস্তা জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
এছাড়া শহরের ঈদগাহ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছয়টি হাতবোমা ও ভারতীয় পটকাসহ শিবিরকর্মী সৈয়দ হাফিজুল ইসলামকে আটক করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়।
আটক সবার নাম জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।
