বরিশালে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে ২ ভাই নিহত
বরিশালে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুপারি ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবুল হাওলাদার (৬০) ও ইসমাইল হাওলাদার (৫০) উজিরপুর উপজেলার হস্তিশূণ্ড গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৭টার দিকে পিকআপ ভ্যানে করে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন দুই ভাই।
পথে ঢাকা-বরিশাল মহাসড়কের শানুহাট গ্রামে একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ভাই ঘটনাস্থলেই নিহত এবং উভয় বাহনের পাঁচজন আহত হন।
আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
