২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সান্ধ্যকালীন এমবিএতে আবেদনের সময় বেড়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

আগামী ১০ নভেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও বাড়িয়ে ২২ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। সে পর্যন্ত সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় ভর্তি পরীক্ষার আবেদন ফরম পাওয়া যাবে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

আগামী ৪ ডিসেম্বর সান্ধ্যকালীন এমবিএতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।