২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হত্যা: ৩ মামলায় এসআই জাহিদের জামিন হয়নি

মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান সুজন এবং পল্লবী থেকে অবাঙালি যুবক ইশতিয়াক জনিকে হেফাজতে নিয়ে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় করা তিন মামলার পর বরখাস্ত মিরপুর থানার এসআই জাহিদুর রহমান খানের জামিন রোববার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

তিন মামলায় জামিন চেয়ে জাহিদুরের করা পৃথক আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে মর্মে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ।

Image
এসআই জাহিদুর রহমান জাহিদ

এসআই জাহিদুর রহমান জাহিদ

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক রাজু। 

২০১৪ সালের ১৩ জুলাই রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সুজন, তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি ও তাদের শিশুসন্তানকে মিরপুর থানায় নিয়ে যান এসআই জাহিদ।

অভিযোগ রয়েছে, দুই লাখ টাকা চাঁদার দাবিতে ধরে নিয়ে সুজনের ওপর নির্যাতন চালান এসআই জাহিদ। এতে তার মৃত্যু হয়।

এ অভিযোগে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইনে মহানগর দায়রা জজ আদালতে ২০১৪ সালের ২০ জুলাই লুসি মামলা করেন বলে বশিরউল্লাহ জানান।

তিনি বলেন, “ওই ঘটনায় এর আগে মিরপুর মডেল থানায় ১৭ জুলাই আরেকটি মামলা করে পুলিশ। এই দুই মামলায় জাহিদের জামিন আবেদন আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে গেছে।”

এর আগে মিরপুরের বিহারি ক্যাম্প থেকে জনিকে হেফাজতে নিয়ে নির্যাতনে মৃত্যুর অভিযোগে ২০১৪ সালের ৭ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এসআই জাহিদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

তিনটি মামলায়ই গ্রেপ্তার জাহিদ হাই কোর্টে তিনটি জামিনের আবেদন করেন জানিয়ে বশিরউল্লাহ বলেন, তিনটিই খারিজ হয়েছে।