২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শিশু ধর্ষকের যাবজ্জীবন

রাজধানীর আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 09:18 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

ঢাকার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম রোববার এ রায় দেন। 

দণ্ডিত মো. লিটন (২৩) পলাতক। তার অনুপস্থিতিতেই রায় হয়। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের সানাউল্লাহ ব্যাপারীর ছেলে। 

লিটনকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে আরও ৬ মাস কারাভোগ করতে হবে তাকে।

২০১১ সালের ১৫ নভেম্বর শিশুটিকে ফুসলিয়ে লিটন তার ঘর নিয়ে ধর্ষণ করেছিল। এরপর পুলিশ তাকে আটকও করেছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক হওয়ার চার বছর তিন মাস পর চলতি বছরের ৩ মার্চ জামিনে ছাড়া পান লিটন। এরপর ১৫ ‍অক্টোবর থেকে মামলার যুক্তিতর্ক শুরু হলেও লিটন আর হাজিরা দেননি। 

২০১১ সালের ১৮ মার্চ লিটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন আশুলিয়া থানা পুলিশের এসআই আইয়ুব খান। রাষ্ট্রপক্ষের ১২ জনের মধ্যে সাতজনের সাক্ষ্য নিয়ে আদালতের রায় হয়।

বাদী পক্ষে ‍মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।