নওগাঁ-নাটোর সড়কের কাজ স্থগিত ১১ বছর
এগারো বছর আগে শুরু হয়ে অর্ধেক কাজ শেষে নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের বাকি কাজ ১১ বছরেও আর এগোয়নি।
সরজমিনে ঘুরে ও সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি নির্মিত হলে নওগাঁ, রাজশাহী, নাটোর ও বগুড়ার লাখ লাখ মানুষ উপকৃত পাবেন।
এ কারণেই প্রায় ১১ বছর আগে একটি প্রকল্প হাতে নেওয়া হয় বলে জানান নওগাঁর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৪ সালে সান্তাহার-ঢাকা রোড থেকে নাটোর পর্যন্ত রেললাইনের পশ্চিম পাশ দিয়ে ৪৮ কিলোমিটার আঞ্চলিক সড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদিত হয়।
কাজ না হওয়ায় সড়কটি এখন এলাকাবাসীর গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে।
কেন কাজ হয়নি সে সম্পর্কে প্রকৌশলী হামিদুল হক কিছু জানাতে পারেননি। তবে বাকি কাজের জন্য ২১০ কোটি টাকার একটি প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কটি নির্মিত হলে এ এলাকার সঙ্গে ঢাকার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে যাবে। ফলে এ অঞ্চলের মানুষের অর্থ ও সময় দুটোরই সাশ্রয় হবে।”
