শাহজালালে ৪০ লাখ রুপিসহ একজন আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ রুপিসহ একজনকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সোহেল রহমান বলেন, নুরুল্লাহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যা ৭টায় পাকিস্তান থেকে দুবাই হয়ে ঢাকা আসেন।
“তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
