২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাসচাপায় নিহত ১

রাজবাড়ী সদর উপজেলায় দৌলতদিয়াÑখুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 02:27 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

শনিবার দুপুরে মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মহিদুল শেখ (১৯)। তার বাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে। বাবার নাম আব্দুল গফুর শেখ।

রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী জাকের পরিবহনের যাত্রীবাহী বাসটির চাকা গোয়ালন্দ মোড়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোড়ে দাঁড়ানো  অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মহিদুল নিহত হয়।

দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক মিজান মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক।