২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ডাকাতের হামলায় পুলিশসহ আহত ৫

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের হামলায় এক পুলিশ কর্মকর্তা,এক সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 10:27 AM

Updated : 22 Aug 2022, 01:49 PM

ব্যক্তিগত অনুষ্ঠানে একটি মাইক্রোবাসে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর যাওয়ার পথে শুক্রবার মধ্যরাতে আদাউর এলাকায় তারা হামলার শিকার হন বলে মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানিয়েছেন।

আহত পুলিশ কর্মকর্তা হলেন ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য এই হামলায় আহত হন। আহত অন্যরা হলেন ব্যবসায়ী মো.আমিন,তার ভাতিজা এবং মাইক্রোবাসের চালক মোস্তাক মিয়া। 

ওসি মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,মাইক্রোবাসে করে পুলিশ কর্মকর্তাসহ অন্যরা নাছিরনগরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। আদাউর এলাকায় খাসতি নদীর পাড়ে একদল ডাকাত তাদের গতিরোধ করে।

ডাকাত দল এলোপাতাড়ি কুপিয়ে সবার মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয় বলে পীযূষ জানান।

পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।