মাইক্রোবাসের ধাক্কায় ভাই-বোন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী সহোদর-সহোদরা দুই শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন তাদের মা-বাবাসহ তিনজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার একলাসপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক।
নিহতরা হলো উত্তর একলাসপুর গ্রামের সুজনের ছেলে সিয়াম (৪) ও মেয়ে সিনথিয়া (৭)।
আহতরা হলেন শিশু দুটির বাবা সুজন (৩০), মা শিপন (২৫) ও সুজনের ভাইয়ের ছেলে রবিন (১০)। রবিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতলে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি ওমর ফারুক জানান, সুজন তার পরিবারের চারজনকে নিয়ে হাজিপুরে শ্ব^শুরবাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে চৌমুহনী-মাইজদী সড়কের মুজিব রোডের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিময়ামের মৃত্যু হয়।
আাহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যায় সিনথিয়া।
