২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস মালিক নেতা গ্রেপ্তার

মাগুরায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ ও অন্তত দেড়ডজন মামলার আসামি জেলা বাস মালিক গ্রুপ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

মাগুড়ার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা শহর থেকে মীর আবু সাইদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

আবু সাইদ সাবেক জেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শহরের মীরপাড়া এলাকার মীর আব্দুল কুদ্দুসের ছেলে।

এসপি এহসান বলেন, “সাইদ গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৮টির বেশি মামলা ছিল। ইতোমধ্যে কয়েকটি মামলার কার্যক্রম শেষ হয়েছে।”

তবে এবার তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি পুলিশ সুপার।