২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে দুই ভাতিজার পিটুনিতে বৃদ্ধ নিহত

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির পর দুই ভাতিজার পিটুনিতে এক বৃদ্ধের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাজিমারা বড়ইতারি গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ইন্তাজ আলী শেখ (৬০) ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলায় পিডিবির লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ইন্তাজ আলীর ছাগল তার ভাতিজা মজনু শেখের মরিচ ক্ষেত খায়। এনিয়ে ইন্তাজ আলী শেখের সঙ্গে ভাতিজা মজনু ও খোকনের কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে মজনু শেখ ও খোকন শেখ বৃদ্ধ ইন্তাজ আলী শেখকে পিটিয়ে গুরুতর আহত করে। বকশীগঞ্জ হাসতালে নেওয়ার পথে তিনি মারা যান।”

বকশীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি মোস্তাছিনুর রহমান।