২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গৃহবধূর চোখ উৎপাটন

পারিবারিক কলহের জেরে গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর চোখ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 11:27 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

টঙ্গী থানার এএসআই সুমন ভক্ত জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী কামাল হোসেন (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কামাল ঢাকা শাহজালাল বিমানবন্দর এলাকায় তেলের ব্যবসা করেন।

স্থানীয়দের উদ্ধৃত করে এএসআই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জেরে সন্ধ্যা পৌনে ৫টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল ধারাল অস্ত্র দিয়ে তার স্ত্রীর ডান চোখ তুলে ফেলে।”

প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক নুসরাত জাহান জানান, অবস্থা গুরুতর বলে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন তারা।