২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

আতশবাজি আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:10 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বৃহস্পতিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরখাস্ত দুই পুলিশ সদস্য হলেন এসআই নাজমুল হোসেন ও কনস্টেবল মো. মাসুদ।

এম এ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে ওই দুই পুলিশ সদস্য শহর থেকে বিপুল পরিমাণ আতশবাজি আটক করেন এবং পরে ছেড়ে দেন।

“গোপন সংবাদ পেয়ে রাত ১১টার দিকে ছেড়ে দেওয়া আতশবাজিসহ দুজনকে আটক করা হয়। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত হয়েছে।”

আতশবাজিগুলো ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিল বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।