২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ৫ থানার ওসি পরিবর্তন

দুই বিদেশি খুন, প্রকাশক হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রাজধানীর পাঁচটি থানার ওসিকে পরিবর্তন করেছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ, রামপুরা, ওয়ারী, বংশাল ও সূত্রাপুর থানায় নতুন পাঁচ কর্মকর্তাদের আনা হয়েছে।

সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলামকে রামপুরা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান তরফদারকে পাঠানো হয়েছে ডিএমপির গোয়েন্দা (পশ্চিম) বিভাগে।

বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকিরকে সবুজবাগ থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বংশাল থানার দায়িত্ব দেওয়া হয়েছে প্রসিকিউশনের পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে।

ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহাকে সূত্রাপুর থানায় পাঠানো হয়েছে। সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারীকে গোয়েন্দা (পশ্চিম) বিভাগে বদলি করা হয়েছে।

ওয়ারী থানার দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা (উত্তর) বিভাগে থাকা মো. জেহাদ হোসেনকে।

মঙ্গলবার ডিএমপির পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ওসিদের দায়িত্বে এই পরিবর্তন আনেন।