২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে পণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 09:52 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মারমা ও শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান কাঠাঁলবাড়ীর এলাকায় গিয়ে এ ব্যবস্থা নেন।

এলাকাবাসীর বরাত দিয়ে শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, ওই এলাকার সৌদি প্রবাসী টিটু হোসেনের সঙ্গে বৃহস্পতিবার সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের দিন ধার্য ছিল।

“প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন তার বাবা।”