২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাচিকে খুনের অভিযোগে যুবক গ্রেপ্তার

‘শাসন করায়’ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় চাচিকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বুধবার সালছাপুর গ্রামে এ ঘটনায় নিহত দুলেনা আক্তার (৪২) স্থানীয় জমির উদ্দিনের স্ত্রী।

ঘটনার পর জমির উদ্দিনের ভাতিজা এবং সাইন উদ্দিনের ছেলে রাজীব মিয়াকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান, মঙ্গলবার রাতে দেরি করে বাড়ি ফেরায় রাজীবকে শাসন করেন চাচি দুলেনা।

“এ কারণে সকালে নামাজ পড়ার সময় দুলেনাকে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।