২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ২১

বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় নারীসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 11:51 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার রাত ১১টায় গাতিপাড়া সীমান্তের আমবাগান থেকে তাদের আটক করা হয় বলে জানান খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তের অবৈধ পথে একদল নারী ও পুরুষ এপারে এসেছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন সাতজন পুরুষ, ১২ জন নারী ও দুই শিশু।

তাদের বাড়ি নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন এলাকায়।

আটক এই বাংলাদেশিরা ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কলকারখানায় বিভিন্ন কাজ করত। সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।

অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি তাদের বিরুদ্ধে একটি মামলাসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বলে জানান থানার ওসি অপূর্ব হাসান।