২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ব্যবসায়ী হত্যা  মামলায় ৪ জন রিমান্ডে

খুলনায় এক ব্যবসায়ী হত্যা মামলায় চারজনকে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলামের আবেদনে সোমবার খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবাল এ আবেদন মঞ্জুর করেন।

আসামিরা হলেন, বেনু মিয়া মিয়া (৪৭), ফারুক ওরফে কিলার ফারুক (৩৭), মনিরুল ইসলাম (৩৫) ও এনামুল হক মাসুম (৩২)।

দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এজাহারভুক্ত চার আসামির প্রত্যেককে সাতদিন রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত দুইদিন মঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়কে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফেরার সময় ব্যবসায়ী শহীদুল ইসলাম ওরফে শহীদকে গুলি করে সন্ত্রাসীরা।

ঘটনার পরদিন নিহতের ছোট ভাই তৌহিদুজ্জামান তৌহিদ বাদি হয়ে ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিরা পলাতক।