জামালপুরে ৩ ডাকাত গ্রেপ্তার
ডাকাতি করে পালানোর সময় লুণ্ঠিত মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে জামালপুর-শেরপুর সড়কের ব্রহ্মপুত্র সেতু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, মো. রুবেল মিয়া (৪০), মো. মোতালেব (৩৯) ও মো. আনসার (৪২)। তাদের বাড়ি শেরপুর জেলায়।
জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন জানান, মাদারগঞ্জ উপজেলার মিলন বাজারে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ডাকাতি করে একদল ডাকাত।
তারা বাজারের একটি বস্ত্রালয় ও একটি টেলিকম দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।
পরে ভোররাতে পুলিশ ডাকাতদের ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করে। এ সময় নয় ডাকাত পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা হয়েছে।
