র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গাজীপুরে যুবক নিহত
গাজীপুর সিটি করপোরেশনের কুমারখাদায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত এবং র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব ।
নিহত রফিকুল ইসলাম রফিক (৩৪) গাজীপুরের বনগাঁও এলাকার বাসিন্দা। আহত র্যাব সদস্য এসআই নাসির (৩৫) ও নায়েক আবুল হোসেন (৪৫)।
র্যাব-১-এর অপারেশন অফিসার এএসপি মো. আকরাম বলেন, “রোববার রাতে কুমারখাদা এলাকায় ছয়-সাতজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাব অভিযান চালায়। এ সময় অস্ত্রধারীরা গুলি চালায়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে রফিক গুলিবিদ্ধ হন। ”
রফিকের বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
